২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাতকানিয়ায় জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্সের যৌথ উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস কে অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতিজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় উপজেলা আইসিটি অফিসার ও সাতকানিয়া স্কিলস ডেভেলপমেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন ।তিনি প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলে হবে না, সময়ের সাথে মিলিয়ে নিজেদের দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে। তোমাদের আজকের এ সাফল্য আগামী দিনের বড় সাফল্যের ভিড় স্থাপন করবে।অনুষ্ঠানে আয়োজক ও পরিচালকরা জানান, জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্স সাতকানিয়ায় একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, স্পোকেন ইংলিশ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ের ইংরেজি ও আইসিটি কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠান দুটি।এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌহিদুল ইসলাম মাসুম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি তারেক হোসাইন, শহীদ আলহাজ আহমদুল হক চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের মাস্টার সেলিম রেজা,ইংলিশ লাভার্সের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মানিক সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page