১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়ায় চাঁদরাতে দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ায় পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে (চাঁদরাত) মুখোশধারী দুর্বৃত্তদের নৃশংস হামলায় গুরুতর আহত মিজানুর রহমান (২৬) মারা গেছেন। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত মিজান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। পেশায় তিনি চট্টগ্রাম নগরীর একজন হকার ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদরাতে স্ত্রী ও দুই সন্তানসহ লোহাগাড়ার আমিরাবাদ থেকে ঈদের কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন মিজান। পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল বাজারের অদূরে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে রাত ১টার দিকে সোনাকানিয়া ইউনিয়ন বোর্ড অফিসের দক্ষিণ পাশে একটি ব্যাংকের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় মিজানের স্ত্রী হামলাকারীদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন।পুলিশ বর্তমানে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page