২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় খালে ডুবে শিশুর মৃত্যু ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় খালের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে আয়েজুর রহমান আরাফ (১২) নামে এক শিশু। নিখোঁজ হওয়ার দীর্ঘ পাঁচ ঘণ্টা পর বুধবার বিকেলে উপজেলার চরতি ইউনিয়নের কাটাখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আরাফ ওই ইউনিয়নের দক্ষিণ চরতি পশ্চিম পাড়ার নুরুল আবছারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আরাফ তার দুই বন্ধুর সাথে বাড়ির পাশের কাটাখালী খালে গোসল করতে নামে। ওই সময় খালে জোয়ার থাকায় পানির স্রোত ও গভীরতা বেশি ছিল। গোসলের একপর্যায়ে জোয়ারের তোড়ে আরাফ তলিয়ে যায়। তার সাথে থাকা অন্য দুই শিশু দ্রুত বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু কোনো হদিস না পেয়ে পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে প্রথমে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ ডুবুরি দল তলব করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে, যে স্থানে আরাফ নিখোঁজ হয়েছিল তার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খালের তলদেশ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন ডুবুরিরা।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবদুস ছবুর জানান, জোয়ারের সময় খালে প্রচুর পানি থাকায় শিশুটি নিজেকে সামলাতে পারেনি। আগ্রাবাদ থেকে আসা ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আরাফের পরিবারে এখন শোকের মাতম চলছে। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের আবারো মনে করিয়ে দেয় যে, বর্ষা বা জোয়ারের সময় শিশুদের জলাশয় বা খালের আশেপাশে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page