২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

সাতকানিয়ায় কোটি টাকার ভবন থাকলেও ৪ শত ফুট রাস্তা যেন গলার কাঁটা  ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা নেই প্রশাসনিক কোনো উদ্যোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াহেদার পাড়া ১৩২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়র ৪ শত ফুট রাস্তা যেন গলার কাঁটা,তিনটি গ্রামের শতাধিক শিশুর শিক্ষার একমাত্র আশ্রয়স্থল এই প্রাথমিক বিদ্যালয় টি। মুনার পাড়া, লতাপাতা পাড়া ও ওয়াহেদার পাড়ার শিশুরা প্রতিদিন এই বিদ্যালয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিদ্যালয়টিতে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। কোটি টাকা ব্যয়ে ভবন নির্মিত হলেও রাস্তাটি রয়ে গেছে কাঁচা ও ভাঙাচোড়া ছোট।বছরের পর বছর ধরে শিশুদের কাদামাটির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ চরমে পৌঁছায়। রাস্তাটি কাদায় পরিণত হয়, পিচ্ছিল হয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা পড়ে যায়, জামাকাপড় ভিজে ও ময়লা হয়ে যায়। এতে শ্রেণিকক্ষে মনোযোগ কমে যায়, অনেকেই স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।অভিভাবক আবুল হাসেম বলেন, “প্রতিদিন এভাবে কাদা মাড়িয়ে শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কেউ ঠিকমতো যেতে পারে না, কেউ কাঁদায় আটকে পড়ে। বর্ষায় তো চারদিকে পানি জমে যায়। অনেক সময় স্কুলের কার্যক্রমও বন্ধ রাখতে হয়।”বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মফিজুর রহমান জানান, “বর্ষায় রাস্তা দিয়ে প্রায় আট ফুট পানি উঠে যায়। স্কুলের পাশের মসজিদের পুকুর পাড় দিয়ে যে রাস্তা ছিল, সেটিও নতুন ভবনের মালামাল আনতে গিয়ে ধসে পড়ে গেছে। এখন বাধ্য হয়ে কবরস্থানের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।”এই অবস্থায় শিক্ষার্থীরা তাদের দুর্ভোগের কথা জানিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছে, যেন তিনি রাস্তা নির্মাণে সহযোগিতা করেন।বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী বলছেন, দ্রুত রাস্তা নির্মাণ না হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, “বর্তমানে সরকারের নতুন কোনো বরাদ্দ নেই। তবে আমরা স্কুলের পাশের মসজিদের পুকুর পাড়ে রিটার্নিং ওয়াল নির্মাণের একটি প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি শুরু করব। রাস্তা ও মাটি ভরাটের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।”সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, “যদি সমস্যা বেশি হয়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”তিন গ্রামের মানুষের একটাই দাবি—শিশুরা যেন শুধুমাত্র একটি পাকা রাস্তার অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এখন দেখার বিষয়, এই মৌলিক সমস্যার সমাধান কত দ্রুত আসে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page