১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ‘কর্মী শিক্ষা বৈঠক’ আজ শুক্রবার(২৪ এপ্রিল) স্থানীয় একটি মিলনায়তনে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি জনাব যায়েদ হোসাইনের সঞ্চালনায় উক্ত বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু নাছের।অনুষ্ঠানে মাওলানা ফয়েজুল কবির (দাওয়া সম্পাদক, সাতকানিয়া উপজেলা) পবিত্র কোরআন থেকে দরস পেশ করেন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান নায়েবে আমীর ও সাতকানিয়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আইয়ুব আলী।বৈঠকে বক্তারা কর্মীদের নৈতিক মান উন্নয়ন ও আদর্শ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।জনাব অ্যাডভোকেট আবু নাছের (প্রধান মেহমান) তিনি বলেন,একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কর্মীদের ব্যক্তিগত আমল ও ইলমি যোগ্যতার কোনো বিকল্প নেই। জামায়াতের কর্মীদের হতে হবে সমাজের আদর্শ দর্পণ। আইন ও ন্যায়ের পথে থেকে জনগণের অধিকার আদায়ে আমাদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে ধৈর্য ও প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে।প্রধান বক্তা মাওলানা কামাল উদ্দিন তিনি তাঁর বক্তব্যে বলেন,সংগঠনের মূল শক্তি হচ্ছে মজবুত ইমান ও শৃঙ্খলা। কর্মীদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন এবং নিজেদের আমল সংশোধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবর্তন জরুরি। কাঞ্চনা ইউনিয়নের প্রতিটি ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।মাওলানা ফয়েজুল কবির (দরসুল কোরআন পরিবেশক): তিনি সূরা আল-ইমরানের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করাই মুমিনের বৈশিষ্ট্য। কর্মী শিক্ষা বৈঠকের মূল উদ্দেশ্যই হলো নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে আগামী দিনের জন্য যোগ্য হিসেবে গড়ে ওঠা।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সেক্রেটারি আব্দুল গনী ও শহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার ইউনুস, যুব সম্পাদক আহমদ সৈয়দ এবং ওলামা সম্পাদক মাওলানা ওবায়দুল হক। এছাড়াও রুকনগণের মধ্যে উপস্থিত ছিলেন জনাব জসিম উদ্দিন, গোলাম আজম, আব্দুল আউয়াল, মুস্তাফিজুর রহমান ও জনাব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাপনী বক্তব্যে সভাপতি মাওলানা আবু তাহের উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page