৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় ওসি প্রত্যাহারের প্রতিবাদে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামকে প্রত্যাহারের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের কেরানীহাট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতকানিয়া থানার ওসি জাহেদুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার খবর সোমবার বিকেলের দিকে এলাকায় ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে ৫০-৬০ জন ছাত্র-জনতা জড়ো হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়।

সময় স্থানীয় কিছু বাসিন্দাও তাদের সঙ্গে যোগ দেয়। খবর পেয়ে সাতকানিয়া উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেন। তাদের হস্তক্ষেপে অবরোধকারীরা ধীরে ধীরে মহাসড়ক থেকে সরে যান।
অবরোধকারীরা জানান, ওসি জাহেদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযানে দৃঢ় ভূমিকা রেখে চলেছিলেন।

 

সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। এমন সময় ওসিকে প্রত্যাহার করা মানে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়া।
অবরোধে অংশ নেওয়া মোহাম্মদ হোসেন ও আয়ুব আলী নামের দুজন জানান, একজন ভালো ওসিকে হঠাৎ করে প্রত্যাহার করাটা উচিত হয়নি। ওসি জাহেদুল সাতকানিয়ার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রেখেছেন।

তাই এই ওসিকে প্রত্যাহারের প্রতিবাদে ও সাতকানিয়া থানার ওসি হিসেবে তাকে পুনর্বহাল রাখার দাবিতে আমরা আন্দোলন করছি।
কেরানীহাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলামকে প্রত্যাহারের খবর পেয়ে স্থানীয় ছাত্র-জনতা মহাসড়কের কেরানীহাট এলাকায় বিক্ষোভ মিছিলসহ অবরোধ করে রাখেন। এতে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সহযোগিতায় অবরোধকারীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়।

সরকার যখন যেখানে পাঠাবে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। জনগণের চাওয়া পাওয়া সেটাতো আলাদা বিষয়। আমরা সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page