৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় এস এস সি ও আলীম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_140509186

আব্দুল্লাহ আল মারুফ >>> ২০২৫ সালের উচ্চমাধ্যমিক আলিম সমমান পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনা এবং পৌর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৬৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং এর মধ্যে ২৫ জনকে পৌর বৃত্তি প্রদান করা হয়।

পৌর নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ বরণ দেব, বিএনপি নেতা তসলিম উদ্দিন, ইফতেখার শাহরিয়ার সম্রাট, বাংলাদেশ জামায়াতে ইসলামের পৌর সাবেক আমীর ওয়াজেদ আলী, পৌরসভার সাবেক মেয়র নেওয়াব মিয়া, পৌর নির্বাহী প্রকৌশলী গৌতম দাসসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাতকানিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি সত্যিই গর্বিত। আমি শুধু একজন শিক্ষক নই, আমি এমন একজন মানুষ, যিনি নিজের চোখে দেখেছি—কীভাবে ছোট ছোট মুখগুলো আজ মেধা, পরিশ্রম ও স্বপ্নের আলোয় বড় হয়ে উঠেছে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধগঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং মানবিকতা, শিষ্টাচার, দায়িত্ববোধ এবং দেশপ্রেমও শিক্ষার অংশ। তোমরাই আগামীর নেতৃত্ব—তাই পড়াশোনার পাশাপাশি চরিত্রগঠনে মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হলে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা জরুরি। তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা চর্চা এবং দায়িত্বশীলতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page