২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনকে আসামি করে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনকে আসামী করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় কেওচিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ওসমান আলী, সাবেক এমপি আবু রেজা নদভীর ভাইপো ও মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমন, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমনসহ ৮১ জনের নাম উল্লেখ করে ১০০/১৫০ জন অজ্ঞাত ব্যাক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।

২৮শে আগষ্ট সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া গুরা মিয়ার বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোহাম্মদ তসলিম বাদী হয়ে পেনাল কোর্ট এর ৬টি ধারায় এবং বিস্ফোরক আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ১৮ই জুলাই “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সাতকানিয়ার সর্বস্তরের জনসাধারণের সাথে নিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্রদের নেতৃত্বে কেরানিহাট হক টাওয়ার প্রাঙ্গণে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচী পালন করতেছিলাম। এমন সময় উপরে উল্লেখিত এজাহার নামীয় আসামীগণের প্ররোচনায় অর্থায়নে ও তাহাদের নির্দেশে এজাহারনামীয় আসামীগণ’সহ ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনসন্ত্রাসীগণ সংহতি ও জন নিরাপত্তা বিপন্ন করিবার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে কার্য হইতে বিরত রাখার উদ্দেশ্যে এজাহারনামীয় আসামীগণ পূর্বপরিকল্পিভাবে দেশীয় ও বিদেশী অস্ত্র-শস্ত্র, লোহার রড, ৩২৪/৩২৫/ ৬০৭) বিষ্ফোরণ ঘটাইয়া অতর্কিতভাবে হামলা করে।

মামলার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দৈনিক আজাদীকে বলেন, কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া গুরা মিয়ার বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোহাম্মদ তসলিম বাদী হয়ে ৮১ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

You cannot copy content of this page