১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি, (লালমনিরহাট) >>> লালমনিরহাটে সম্প্রতি তিনজন সাংবাদিকের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) জেলা শহরের মিশনমোড় চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন জেলার সংবাদকর্মীরা।সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা যখন দুর্নীতি, অবৈধ বালু উত্তোলন বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান, তখনই তাদের ওপর হামলা চালানো হয় কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া, পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়ার ঘটনাও ঘটছে। প্রশাসনের তরফ থেকে অনেক সময় এগুলো উদ্ধার করা হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বক্তারা আরও বলেন, “আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল তাদের ওপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন।বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page