১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ, লা লিগার ম্যাচ স্থগিত নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

সহজে রাঁধুন ‘আফগানি কাবুলি পোলাও’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লাইফস্টাইল ডেস্ক

পোলাওয়ের এক বিশেষ রেসিপি হলো ‘আফগানি কাবুলি পোলাও’। পদটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি দেশীয় কোনো খাবার নয়!আসলেই তাই, আফগানিস্তানের জনপ্রিয় এক খাবার হলো আফগানি কাবুলি পোলাও। এটি খেতে খুবই সুস্বাদু। সাধারণ পোলাওয়ের সঙ্গে এর পার্থক্য আছে অনেক।আর তাই আজ ছুটির দিনে আপনি চাইলে ঘরেই খুব সহজে আফগানি কাবুলি পোলাও তৈরি করে পাতে নিতে পারেন।তো আর দেরি না করে জেনে নিন কাবুলি পোলাও রাঁধার সহজ রেসিপিটি-

উপকরণ
১. বাসমতি চাল ২ কাপ
২. গাজর কুচি (লম্বা করে) বড় ১ টি
৩. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
৩. কাজু বাদাম কুচি আধা কাপ
৪. কাঠ বাদাম কুচি আধা কাপ
৫. পেস্তা বাদাম কুচি আধা কাপ
৬. কিশমিশ ৪ ভাগের ১ কাপ
৭. চিনি ১ চা চামচ
৮. বাটার ১ টেবিল চামচ
৯. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
১০. আদা-রসুন বাটা ১ চা চামচ
১১. বাহারাত মসলা ২ চা চামচ
১২. লবণ পরিমাণমতো
১৩. তেল

প্রণালী
> বাসমতি চাল ভালো করে ধুয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর প্যানে বাটার বা তেল দিয়ে একেক করে খোসা ছাড়ানো কাঠ বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ ভেজে নিন। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়।> এবার একই প্যানে গাজর কুঁচি দিয়ে মাঝারি হাই হিটে একটু ভেজে নিন। ভাজার সময় ১ চা চামচ চিনি উপরে ছিটিয়ে দিলে গাজরের রংটা সুন্দর হয়। গাজর একবারে ভাজা ভাজা করা যাবে না। এক থেকে দেড় মিনিট রাখলেই ভাজা হয়ে যাবে।> এবার প্যানে বাটার গলিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ও আদা-রসুন বাঁটা দিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা চাল ও বাহারাত মসলা ও লবণ দিয়ে একটু নাড়তে হবে। এবার অন্য একটি প্যানে ৩/৪ চা চামচ চিনি অল্প পানিতে গুলিয়ে হালকা আঁচে ক্যারামেলের মতো করে নিন। পছন্দের কালার আসতেই এর মধ্যে আধা কাপ পানি দিয়ে গুলে নিতে হবে ধীরে ধীরে। এবার এই কেরামেলাইজড দ্রবণের সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে চালে দিয়ে ঢেকে দিন। চাল সেদ্ধ হয়ে এলে সার্ভিং ডিশে পেঁয়াজ বেরেস্তা, বাদাম ও কিশমিশ ভাজা, কেরামেলাইজড গাজর কুঁচি দিয়ে পরিবেশন করুন জনপ্রিয় আফগানি কাবুলি পোলাও। এর সঙ্গে আফগানি চিকেন দুর্দান্ত মানিয়ে যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page