২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সহকারী শিক্ষা অফিসারের যোগসাজশে প্রশিক্ষণ ফাঁকি দিয়ে নির্বাচন ডিউটিতে প্রধান শিক্ষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো>>> হবিগঞ্জের মাধবপুরে ইউআরসি কর্তৃক লিডারশীপ প্রশিক্ষণ ফাঁকি দিয়ে বেসরকারি একটি বেবিট্যাক্সি সমিতির নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তার দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যদিও আদেশ থাকে মাঠপর্যায়ের কর্মরত কর্মকর্তা ও শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিরেকে সরকারি সায়ত্তশাসিত,বেসরকারি উন্নয়ন সংস্থা,কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ,সেমিনার,প্রশিক্ষণ,মতবিনিময় সভায় পূর্ব অনুমোদিত কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য কর্মস্থল থেকে পূর্বে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি নিতে হবে।এর ব্যাত্যয় হলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্তঃ রয়েছে।শিক্ষা অধিদপ্তরের এ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উনারা অতিরিক্ত আয়ের জন্য নিজেদের পূর্বনির্ধারিত লিডারশীপ ট্রেনিংয়ে না গিয়ে ভোট গ্রহন কর্মকর্তার দায়িত্ব পালন করেন।জানা যায়,মাধবপুর উপজেলা রিসোর্স সেন্টার কর্তৃক পরিচালিত ১৫ দিনের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণকে ফাঁকি দিয়ে বেবিট্যাক্সি সমবায় সমিতির নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তা দায়িত্ব পালনে মত্ত অভিযুক্ত শিক্ষকগন হলেন মোস্তাফিজুর রহমান ফয়সল তিনি সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অপর জন মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল আলম।সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে জানতে চাইলে উভয় শিক্ষক ই লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ বাদ রেখে সমিতির নির্বাচন ডিউটি করছেন কথাটি প্রতিবেদকের কাছে স্বীকার করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিমের যোগসাজশে ই এই কাজ করতে সাহস পেয়েছেন উনারা।কারন প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি শ্রমিক সংগঠনের ভোট গ্রহন কেন্দ্র।তাছাড়া শিক্ষা অফিসের অনেক অনিয়মকে নিয়মে পরিনত করতে সিদ্ধহস্ত এই সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম।জানতে চাইলে লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণরত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল নাজিম বলেন তারা দুই জনে সমস্যা দেখাইছে, আর তারা কোনো ছুটি নিয়েছেন কিনা এ বিষয়ে আমি কিছু জানিনা ট্রেনিংটা মূলত ইন্সট্রাক্টর কর্তৃক পরিচালিত তাই তিনিই জানেন।উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খায়ের মোল্লা বলেন, একটা ট্রেনিংয়ে থাকা অবস্থায় আরেকটা সমিতির নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তা হিসেবে যেতে পারেনা।উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান বলেন,ট্রেনিংয়ে আমি ওনাদের ডেপুটেশন দিয়েছি,ওনারা ট্রেনিং করবে,কিন্তু যদি না করে থাকে, এটা যিনি ট্রেনিং কন্ট্রাক্ট করতেছেন ইউআরসি ইন্সট্রাক্টর ওনারই দায়িত্ব।প্রথমত ভাতা ত পাবেনই না,এবং কেন অনুপস্থিত তা জানতে চাইব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page