১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সরকারের উন্নয়ন তুলে ধরতে চাটখিল-সোনাইমুড়ীতে জাহাঙ্গীর কবিরের ফ্রি ওয়াইফাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>>>

নেতা-কর্মীরা যাতে বিনা খরচে ইন্টারনেটে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালাতে পারে, সেজন্য নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) নির্বাচনী এলাকায় ৫টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করেছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় সংসদীয় আসনের চাটখিল বাজার, সোনাইমুড়ী বাজার, হালিমা দিঘির পাড়, জয়াগ বাজার ও পাল্লা বাজারে এ সকল ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, ল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গঠন করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। দেশের জনগণের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অনলাইনে তুলে ধরার জন্য এই ফ্রি ওয়াইফাই জোন গড়ে তোলা হচ্ছে।’ আগামী কয়েক মাসের মধ্যেই এই দুই উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।উদ্বোধন অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page