৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন ফুলবাড়ীর আজম মন্ডল রানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আজম মন্ডল রানা।১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ওয়েষ্টিন রেস্টুরেন্টে  অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি- এর নির্বাচিত কমিটির অভিষেক ও লিটারেচার সন্মাননা-২০২৩ অনুষ্ঠানে বিশিষ্ট  সমাজসেবক আজম মন্ডল রানাকে এই সন্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত যুগ্ন-সচিব, কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও অভিনেতা এ.বি.এম.সোহেল রশিদ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও নাট্যকার মোসলেহ উদ্দিন।প্রাপ্ত তথ্যে জানা যায়, সংগঠনটি বিভিন্ন সময় সমাজের জন্য ভালো কিছু করা ও মানবিক কাজ করা ব্যাক্তিদের উৎসাহিত করতে সন্মাননা প্রদান করে থাকেন।তার‌ই ধারাবাহিকতায় আজম মন্ডল রানাকেও সমাজসেবা মূলক কাজ ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ এই সন্মাননা প্রদান করেছেন।এদিকে তথ্য নিয়ে জানা যায়,আজম মন্ডল রানা দীর্ঘ এক যুগেরো বেশি সময় ধরে মানুষের সেবায় বিভিন্ন কাজ করে যাচ্ছেন।
মসজিদ,মাদ্রাসায় দান, অসুস্থ মানুষদের চিকিৎসা সেবার জন্য অর্থিক সহযোগিতা, মেয়েকে বিবাহ দিতে না পারা অসচ্চল পরিবারকে সহায়তা প্রদান,নিজ এলাকার ভাঙ্গা রাস্তা-ঘাট মেরামতসহ সমাজসেবা মূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন বিশিষ্ট এই সমাজ সেবক।সন্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা জানান, আমি হঠাৎ একটা ফোন পাই,ফোনে তাঁরা জানান,অনলাইন লিটারেচার গ্রুপ’স এর পক্ষ থেকে আপনাকে সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা প্রদান করা হবে।সমাজসেবা মূলক কাজের বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা বলেন,প্রতিটি মানুষের কোন না কোন ভালো লাগার বিষয় থাকে।আমার ভালোলাগার বিষয়টি হলো মানুষের জন্য কিছু করতে পারা।অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারা।আর এই ভালোলাগাকে আমি অমৃত লালন করতে চাই।আজম মন্ডল রানা সন্মাননা পাওয়ায় ফুলবাড়ীর বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।আজম মন্ডল রানা সমাজসেবা মূলক বিভিন্ন সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।তিনি নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা,কড়াই যুব বন্ধন ১০০ সদস্য সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,পুখুরীহাট টুরিস্ট সোসাইটির উপদেষ্টা।##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page