২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দিনা আর নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ>>>

ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ কামরুন্নেছা আশরাফ (দিনা) ।্ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন এই ক্রীড়া সংগঠক। সকল বাধন ছিন্ন করে আজ বৃহস্পতিবার পৃথিবী ত্যাগ করেছেন তিনি।দিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী। একইসঙ্গে তিনি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।খবর বাপসনিউজ ।স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি দুনিয়া ত্যাগ করলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দিনার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।এ ছাড়াও আমি মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) থেকে কামরুন্নেছা আশরাফ (দিনা) মৃতুতে মরহুমের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।নেত্রকোনাবাসি রাজলক্ষ্মী মৌসুমী বলেন -উনি যে নিঃসন্দেহে মানুষের উপকার করেছেন এতেই বুঝা যায় কত প্রিয় ছিলেন ভাবী।সবসময় হাসিমাখা মুখটা আর কোনদিন দেখতে পাবে না কেউ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page