৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ স্লোগানে বগুড়ায় বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বগুড়া প্রতিনিধি( মোঃ সুমন প্রাং)

সোমবার (৫ জুন) বেলা ১০ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যে এবারের পরিবেশ দিবস পালিত হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মুহা. আহসান হাবীব। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরিবেশকে বাঁচাতে হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) লক্ষ্যমাত্রা উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। জলজ জীবগুলোকে বাঁচানো, সমুদ্রের সম্পদগুলোকে পুনঃব্যবহার, জাতীয় অর্থনীতিতে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সালে ডেল্টা প্ল্যানের টার্গেট গ্রহণ করেছেন।নদী দূষণের কথা উল্লেখ করে তিনি বলেন, করতোয়া বগুড়ার প্রাণ হলেও যে যেভাবে পারছে নদীকে দূষণ করছে। করতোয়া নদী যেন পৌরসভার যত বর্জ্য আছে সেগুলো ফেলার সবথেকে নিরাপদ জায়গা।তিনি আরও বলেন বগুড়ার ১২ টি উপজেলায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে টপ সয়েল (উপরিভাগের মাটি) কেটে নিয়ে যাওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। পরিবেশের এ ধরনের ক্ষতি আগামী প্রজন্মের জন্য হুমকির। এক সময় এদশের নদী-নালায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত কিন্তু পানি দূষণের ফলে মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। টেকনোলজির অপব্যবহারে ফলে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বাড়ির পাশে নানা ধরনের গাছ লাগাতে হবে ও সেগুলোর পরিচর্যা করতে হবে।সভাপতির বক্তব্যে মুহা. আহসান হাবীব বলেন, গত কয়েক বছরে পরিবেশ দূষণ একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে বর্তমান সরকার পরিবেশ দূষণ রোধকল্পে কাজ করে যাচ্ছে। প্লাস্টিক দূষণের ফলে মাটি ও পানিতে বিরূপ প্রভাব পড়ছে। বর্তমানে উচ্চ তাপমাত্রার কারণ হলো পরিবেশ দূষণ। এমনকি পরিবেশ দূষণের ফলে ইউরোপীয় শীতপ্রধান দেশগুলোতে উচ্চতাপ ও দাবানল দেখা দিচ্ছে। পরিবেশের নিয়ে কাজ করা শুধু পরিবেশ অধিদপ্তরের নয়, এ কাজ আমাদের সকলের।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page