১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>>চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল গতিরোধ করে জাতীয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি মো. সাইফুদ্দিনের উপর দলবেঁধে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক মো. সাইফুদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলার আসামীরা হলেন, উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালউড়া ফরেস্ট অফিস এলাকার নুরুল হক মাস্টারের বাড়ির মৃত লেদু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৫০), তার দুই পুত্র সাইফুল ইসলাম (২৩), সাজ্জাদ হোসেন (২০) ও স্ত্রী মাহমুদা খাতুন (৪৫)।এজাহার সূত্রে জানা যায়, আসামী সাইফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। চলতি বছরের এপ্রিল ও জুন মাসে তারা দু’জনকে পৃথক পৃথক চুরির ঘটনায় আটক করে এলাকাবাসী। এরপর স্থানীয়রা সাংবাদিক মো. সাইফুদ্দিনকে তথ্যটি জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির ঘটনায় আটককৃতদের বিষয়ে সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করেন এলাকাবাসী। এ ঘটনার পর থেকে বিবাদীরা সাংবাদিক মো. সাইফুদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে প্রায়সময় প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত (৭ আগস্ট) সাংবাদিক মো. সাইফুদ্দিন বিবাদীদের বাড়ির সামনের রাস্তা দিয়ে গোয়ালউড়া বৌদ্ধ বিহারে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বিবাদীরা তার মোটরসাইকেল গতিরোধ করে। এরপর চুরির সংবাদ প্রকাশ করা নিয়ে তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে কোনোরূপ কথাবার্তা ছাড়া বিবাদীরা দলবেঁধে দা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।সাংবাদিক মো. সাইফুদ্দিন বলেন, ২ ও ৩ নং বিবাদী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে বেশ কয়েকবার এলাকাবাসী আটক করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকে তারা আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ বিহারে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বিবাদীরা তাদের বাসার সামনে আমার উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।সাতকানির থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ বেলাল হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল

You cannot copy content of this page