৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • ফুটবল
  • শেষের গোলে ভারতকে হারাল বাংলাদেশ
  • শেষের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    স্পোর্টস রিপোর্টার >>> সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। তাই তাদের বিপক্ষে রোববার (৩১ আগস্ট) বাংলাদেশের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। ম্যাচটিতে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।চেংলিমিথান স্টেডিয়ামে ৭ গোলের মধ্যে চারটাই হয়েছে বিরতির পর। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুটি গোল হজমের পাশাপাশি সমান সংখ্যকবার ভারতের জালে বল পাঠায় তারা। ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু অন্তিম মুহূর্তে পাওয়া গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।সব মিলিয়ে ৬ ম্যাচের মধ্যে ৪ জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। বিপরীতে একটি করে হার ও ড্র সঙ্গী হয়েছে তাদের।রানার্সআপ হয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ভারত না জিতলে শিরোপার আশা বেঁচে থাকতো তাদের। কিন্তু সে সমীকরণ না মেলায় সব স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page