১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার। আজ সন্ধ্যায় কুড়িগ্রাম মাতাবেন সংগীত শিল্পী বাউল সাগর বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে টাঙ্গাইলের সখিপুরে নববর্ষ বরণ রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো সাতকানিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসব সাতকানিয়া কাঞ্চনায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

শার্শায় ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বেনাপোল প্রতিনিধি>>> ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স(৬৫) নামে দু’জন নিহত হয়েছে।মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসির উদ্দীন উত্তর বুরুজবাগান গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে।তিনি নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসারপ্রাপ্ত সহকারি অধ্যাপক ছিলেন।আলী বক্স ঝিকরগাছার গোডাউন কলোনী এলাকার মৃত শামস গাজীর ছেলে।তিনি জাপান বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয়রা জানান,তারা দুজন প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন।মঙ্গলবার ফজরের নামাজ শেষে সড়ক দিয়ে হেটে বাড়ী ফিরছিলো।এসময় পেছন দিক থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়।এতে তাদের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ গুলো ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page