৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • সুনামগঞ্জ প্রতিনিধি:

    ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ টু-রজনীগঞ্জ রাস্তার নির্মাণ কাজে টাইলা বাজারের পাশে অরুন দাস নামে এক দিনমুজুরের রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি বসতভিটার বারান্দা ভেঙ্গে ঠিকাদারের লোকজন রাস্তা নির্মাণে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভূক্তভোগী অরুন দাস গত ৩১ আগষ্ট ন্যায় বিচারের আশায় জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।  অরুন কুমার দাস টাইলা গ্রামের অদ্বৈত চন্দ্র দাসের ছেলে।অভিযোগ সূএে জানা যায়, শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তাটির নির্মাণ কাজ চলমান অবস্থায় টাইলা বাজারের পাশে অরুন দাসের পৈত্রিক ভিটা বর্তমান স্যাটেলমেন্টের জরিপে ২৮৫ দাগের এবং অত্র খতিয়ানের ১৯৪ অংশের ৭ শতক জায়গাতে  ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।কিন্তু সম্প্রতি এই রাস্তার কাজের ঠিকাদার লিটন সিংহ  এলজিইডির মাধ্যমে কাজটি পান,এবং ঠিকাদার লিটন সিংহের কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন কনক দত্ত নামের এক ব্যক্তি। তারা অবৈধভাবে  অরুন দাসের বাড়ির বারান্দা ভেঙ্গে  নিষেধ অমান্য করে  কোন কথা না শুনে উল্টো অরুন দাসকে হুমকি দামকী দিয়ে বাড়ির বারান্দা ভেঙ্গে ফেলে জোর পূর্বক রাস্তা তৈরি করছেন। জানা যায় অরুন দাস একজন দিনমুজুর গরীব পরিবারের সন্তান। অন্যের স-মিলে ড্রাইভারি করে জীবন জীবিকা নির্বাহ করে। তাছাড়া এই রাস্তার যে কাজ করানো হচ্ছে সেখানে মেনোয়েলে যে সমস্ত উন্নত মানের ইট, বালু পাথ ও রড সিমেন্ট ব্যবহার করে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার কথা। সেখানে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার কারণে একদিকে ঢালাইয়ের কাজ চলমান থাকলেও অন্যদিকে নির্মাণ রাস্তায় ফাটল ধরেছে।সরেজমিনে পরিদর্শনে গেলে টাইলা গ্রামের, ঠাকুরভোগ গ্রামের হাজারো জনতা এই রাস্তার কাজে অনিয়ন দূর্নীতির বিষয়ে বক্তব্য দিবেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অরুন দাসের একমাত্র সম্বল হচ্ছে তার পৈত্রিক ভিটা বাড়িটি। সামনে বারান্দা ভেঙ্গে ফেলার বিষয়টি তদন্ত সপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অরুন দাসের পৈত্রির জায়গা উদ্ধারসহ   সঠিক তদন্ত করে সরকারি কাজের অনিয়ম দূর্নীতি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন জেলা প্রশাসন এমনটাই দাবী জানানা ভুক্তভোগী পরিবারের সদস্যরা।এ ব্যাপারে ভূক্তভোগী অরুন কুমার দাস জানান,আমার পৈতিক রেকর্ডীয় জায়গায় ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম। কিন্ত ঠিকাদারের প্রতিনিধি কনক দত্ত রাস্তার কাজে আমার বসতঘরের সামনের বারান্দা ভাঙ্গার সময় বাধা দিলে আমাকে ধমক দেন এবং বারান্দা ভাঙ্গার কাজ করেন। আমি গরূব মানুষ ন্যায় বিচারের স্বার্থে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করেছি।এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি কনক দত্তকে হুমকি ও ধমক দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন আমি টাইলা গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাস্তা মাফ নিয়েই অরুন দাসের বারান্দার কিছুটা অংশ ভেঙ্গেছি। এখনো রাস্তা ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। রাস্তায় নিম্নমানের সামগ্রী ইট,বালু,পাথর,রড ও সিমেন্ট ব্যবহার করে রাস্তা নির্মাণ ও একদিকে ঢালাইয়ের কাজ করলেও ঢালাই করা রাস্তায় ফাটল ধরেছে এমন প্রশ্নের কোন সঠিক উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে।এ ব্যপারে জেলা প্রশাসক  মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে জানতে চাইলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে এলজিইডি’র  নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমার কাছে একটি অভিযোগ এসেছে নির্দেশনা দেওয়া আছে সরেজমিনে  তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page