১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ।
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের শান্তিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন একটি প্রভাবশালী ভূমিখোকো চক্র আনোয়ার মিয়া নামে একজন নিরীহ দিনমুজুরের পাকা বসতভিটা দখল করে নিয়ে উল্টো তাকে গ্রাম ছাড়া করার হুমকি প্রদান করেছে।ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে।এ ঘটনায় টাইলা গ্রামের নিরীহ আনোয়া মিয়া একই গ্রামের মৃত আবারক আলীর ছেলে ভূমিখেকো আপ্তাব আলী,তার সহোদর সুহেল মিয়া,রুহেল মিয়া,তাদের চাচাতো ভাই আরশ আলীর ছেলে সেলিম মিয়া,মৃত আলকাছ আলীর ছেলে আকিবুল মিয়া ও আপ্তাব আলীর ছেলে রাহিম মিয়াকে অভিযুক্ত করে গত ৫ সেপ্টেম্বর নিজে বাদি হয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এছাড়াও বিভিন্ন তারিখে থানার ভারপ্রাপ্ত কর্মকতা ও এসিল্যান্ড বরাবরে পৃথক আরো দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,তফশীল বর্ণিত টাইলা মৌজার ৩৯ জে এল নং,৬৭১ খতিয়ানে ৩৩২ দাগে ৬ শতক চারা রকম ভূমি টাইলা গ্রামের মৃত তাজ আলীর ছেলে আবারক আলী ও মৃত আলম উল্ল্যাহর ছেলে ফজল উল্ল্যাহর নিকট হতে ২০০৮ সালে ও ২০১২ সালে দুটি দলিলের মাধ্যমে এই জায়গাটুকু বাদির স্ত্রী রেনুকা বিবির নামে রেজিস্ট্রারী করে নেন।এরপর থেকেই দিনমুজুর আনোয়ার মিয়া খরিদকৃত জায়গাটি তার দখলে থাকার পর আনুমানিক ২০১৬ সালে তিনি তার বসতভিটায় মাটি ভরাটের কাজ সম্পন্ন করে টাকা পয়সা জোগাড় করে ইট বালু এনে বসতঘর নির্মাাণে লিন্টারের কাজ সম্পন্ন করেন। পরবর্তী আর্থিক সংগতি না থাকায় ঘরের বাকি কাজটি তিনি সম্পন্ন করতে পারেননি।আনুমানিক ২০১৭ সালে দুই বিক্রেতা আবারক আলী ও ফজল উল্ল্যা মৃত্যুবরণ করার পর আবারক আলীর নামাংঙ্কিত ছেলেরাসহ কয়েকজন মিলে আনোয়ার মিয়ার লিন্টার দেয়া বাড়িটি দখলে নেয়।ভূমিখেকোচক্রটি বাদি আনোয়ার মিয়া ও তার স্ত্রীকে গ্রামছাড়া করতে বিভিন্নভাবে প্রানে মেরে ফেলার হুমকি ও প্রদান করে আসছেন বলে তিনি সাংবাদিকদের জানান।ফলে নিরীহ আনোয়ার মিয়া নিজে তার পরিবার পরিজন নিয়ে গ্রাম ছাড়া অবস্থায় মানবেতন জীবনযাপন করে আসছেন।এ ব্যাপারে অভিযোগকারী আনোয়ার মিয়া জানান,দিনমুজুরী করে তিলে তিলে টাকা জমিয়ে ৬ শতক চারা রকম ভূমি দলিল মূলে খরিদ করে বসতঘওে লিন্টারের কাজ সম্পন্ন করলে ও এই দখলকারীদের হুুমকিতে প্রাণের ভয়ে পরিবার নিয়ে গ্রামছাড়া আমি। তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট তার বসতভিটা উদ্ধারের পাশাপাশি দখলকারী ভূমিখেকোদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।এ ব্যাপারে দখলকারী ভূমিখেকো সুহেল মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও
চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী

You cannot copy content of this page