৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি (নড়াইল)>>>

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান (রুনু) সভার শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য কমপ্লেক্সে আশা রোগীদের সেবার মান উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা,পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পরিছন্নতা কর্মী নিয়োগ ও ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয় তুলে ধরেন।এসময় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম,সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান , বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ এবং প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ ।ওই সভায় ফয়জুল হক রোম স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২ জন মালী কর্মী নিয়োগের ও স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর তেল দেওয়ার আশ্বাস দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্ত বিশুদ্ধ পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু ব্যক্তিগতভাবে একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন মূলক কাজের জন্য সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করে নব নির্মিত ৫০ শষ্যা বিশিষ্ট ভবন ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page