১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

লোহাগড়ায় নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি :নড়াইল>>> ‘এসো মিলি প্রাণের উৎসবে’- এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ার ইতনায় অনুষ্ঠিত হয়েছে নবান্ন ও পিঠা উৎসব।পিঠা শুধু খাবার হিসাবে বিবেচ্য নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়ে আসছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা।যখন পিঠা,পায়েস,পুলি কিংবা খৈ-মুড়ি কথা ওঠে তখনই যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব।এ উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) সকালে ইতনা শিশু- কিশোর সংগঠনের উদ্যোগে ইতনা ইসাহাক মোল্যার মাঠে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।প্রথমবারের মতো অনুষ্ঠিত পিঠা উৎসবে ইতনা গ্রামসহ আশেপাশের এলাকা থেকে ছোট ছোট শিশু কিশোর, নারী-পুরুষ বৃদ্ধরা এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।উৎসবে ভাজা পিঠা, রসপাকান,পুলি পিঠা,পাটি সাপটা,দুধ পুলি,রসবড়া,ফুলবড়া,ফুলপিঠা স্থান পায়।আয়োজক কমিটির অন্যতম সদস্য সৈয়দ আলী জাফর বলেন, মূলতঃ বাংলা ও বাঙালির হাজার বছরের রসনা বিলাসের অন্যতম উপকরণ হলো নানা রকমের পিঠা।পিঠাপুলি সম্পর্কে এখনকার শিশুরা তেমন একটা জানেই না।এখন আর শিশু কিশোররা মুখরোচক পিঠা-পুলির সঙ্গে পরিচিত নয়। তাদেরকে এই পিঠা পুলি সম্পর্কে পরিচিত করার উদ্দেশ্যে আজকের এই আয়োজন।এই প্রথমবারের মতো আমরা শুধু মাত্র শিশু -কিশোরদের জন্যই এ আয়োজন করেছি। আগামীতে বৃহৎ পরিসরে এ আয়োজন করবো।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ আবু বক্কার, সৈয়দ আল মুবিনুল ইসলাম দুলক,শিক্ষক নারগিস সুলতানা দোলন,ঝর্ণা খানম,নূরজাহান বেগম,মুক্তা জাফর, লিমা খানম,ইসতিহা মনি ইচ্ছাসহ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page