২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় দুই ভাই হত্যা মামলায় ২৯ আসামী আত্মসমর্পণ  অতঃপর জেল হাজতে সকলে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর আপন দুই ভাই হত্যা মামলায় বিএনপি নেতাসহ ২৯ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়।এসময় আদালত চত্বরে আসামীদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।এলাকাবাসী,পুলিশ ও এজাহারসূত্রে জানাগেছে,পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলে আসছিলো।দুটি গ্রুপের একপক্ষে নেতৃত্ব দিতেন এস এম ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন মাহমুদ খান।ফেরদৌস রহমান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মাহমুদ খান লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি ছিলেন।চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মাহামুদ খানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে পিটিয়ে ফেরদৌস রহমানের পক্ষের সমর্থক আপন দুইভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখকে (৩৮) ঘটনাস্থলেই হত্যা করে।এসময় নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৬) গুরুতর জখম হন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।আসামীপক্ষের আইনজীবি নেওয়াজ মাহমুদ তুহিন জানান,দুই সহোদর হত্যা মামলায় ২৯জন আসামীকে আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে আত্মসর্ম্পণ করেন।বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামীদের মধ্যে রয়েছে খান মাহমুদ আলম,শফিকুল ইসলাম ওরফে সবুজ শেখ,জাহাঙ্গীর কবীর ওরফে লিন্টু শেখ,ইকবাল শেখ,কালাম শেখ,দেলবার খাঁন,জহির খান,তহিদুল খান,আবির খান,হিরণ মৃধা,হাসান মৃধা,মশিয়ার মৃধা,বাচ্চু শেখ,জিল্লুর রহমান খান,ঝন্টু শেখ,বুলি শেখ,তানভির মৃধা,আদর মল্লিক,শাহাজান মল্লিক,হিদা শেখ,বরকত শেখ,হালিম খান,সৈকত সরদার,লুলু শেখ,আজাদ শেখ,সোহেল মৃধা,মাসুম শেখ,মামুন মৃধা ও  ফারুক  হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page