২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

লালমনিরহাটে দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি>>> লালমনিরহাট জেলায় কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর দিনের পর দিন বাড়ছে।জীবন ও জীবিকার তাগিদে সময়ের চাহিদা মেটাতে মানুষ একেক সময় একেক পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে।কয়েক বছর আগেও লালমনিরহাট জেলায় ঘোড়ার গাড়ির কথা খুব একটা ভাবার বিষয় ছিল না।এ জেলায় একমাত্র ঐতিহ্যবাহী বাহন বলতে ছিল গরু ও মহিষের গাড়ি। গরুর গাড়িকে নিয়ে কবি,সাহিত্যিক,শিল্পীরা কতইনা বন্দনা করেছেন।গরু ও মহিষের গাড়ির চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুত, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল হাজারও মানুষ। অনেক স্থানেই এটি শিল্প হিসেবে স্বীকৃতি পায়।কিন্তু কালের চাহিদা মেটাতে গিয়ে গরু ও মহিষের গাড়ি এ জেলা থেকে বিলুপ্ত হওয়ার পথে।ঘোড়ার গাড়ি লালমনিরহাট জেলায় কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে বিগত কয়েক বছর থেকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ,হাতীবান্ধা,পাটগ্রাম উপজেলায় উৎপাদিত কৃষি পণ্যসহ মালামাল পরিবহনে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। ভ্যান সদৃশ গাড়ির সামনে ঘোড়া জুড়ে দিয়ে বাহনটি চলে। তিস্তা,ধরলা,রত্নাই নদীর চরসহ প্রত্যন্ত গ্রামের রাস্তা ঘাটের অভাবে যেখানে কোনো যান্ত্রিক বাহন চলাচল করে না সেখানে এই ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা।জমি থেকে উৎপাদিত ফসল গোলায় নিয়ে যেতে জুড়ি নেই বাহনটির।দিন দিন ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এসব এলাকাগুলোতে।সরেজমিনে লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্তমানে ক্ষেত থেকে কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।কৃষি পণ্য পরিবহনে অনেক ঝক্কি-ঝামেলার কারণে ব্যবহৃত হচ্ছে এই ঘোড়ার গাড়ি।কৃষি পণ্য নিয়ে তিস্তা,ধরলা,রত্নাই নদী পার হয়ে আসছে ঘোড়ার গাড়ি কিংবা চর পেরিয়ে কেউবা কৃষি পণ্য নিয়ে যাচ্ছেন তিস্তা, ধরলা,রত্নাই নদীর ওপারে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর,আদিতমারী,কালীগঞ্জ,হাতীবান্ধা,পাটগ্রাম উপজেলায়।লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকা দিয়ে প্রতিদিন ঘোড়ার গাড়িতে কৃষি পণ্য, শাক,সবজি পরিবহন হচ্ছে।জানা যায়,গাড়ি তৈরির খরচ ও ঘোড়ার দাম সহনীয় পর্যায়ে থাকায় অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করছে।গাড়ি চালানোর উপযোগী একটি ঘোড়া ৩৫হাজার থেকে ৪০হাজার টাকার মধ্যে পাওয়া যায় বলে তারা জানান।এ পেশাকে পাকাপোক্ত করতে চরাঞ্চলে অনেকে ঘোড়া পালনও করছেন।ঘোড়ারগাড়ি চালক জানান, মালামাল বহন করে প্রতিদিন ৫শত থেকে ৭শত টাকা আয় হয়।ঘোড়ার খাদ্যের যোগান দিয়েও এতে তার সংসার চলে। গরুর চেয়ে ঘোড়ার দাম কম এবং তেমন ঝুঁকি নেই বলেও জানান।আধুনিকতার ছোঁয়ায় লালমনিরহাট জেলা থেকে ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ি বিলুপ্ত হওয়ার উপক্রম হলেও তার স্থান দখল করে নিয়েছে এই ঘোড়ার গাড়ি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page