২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি। জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রেডিও সৈকতের তিন বছর পূর্তি, চতুর্থ বছরে পদার্পণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। “নারীর কণ্ঠে বলিষ্ঠ সমাজ গড়ার প্রত্যয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেডিও সৈকত তার তিন বছর পূর্তি উদযাপন করেছে। আজ ১লা জুন বিকেল ৩টায় রেডিও সৈকতের আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ কবির (আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার কক্সবাজার)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাসুদ রানা (জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার জেলা প্রশাসন), আব্দুর সাত্তার (জেলা তথ্য অফিসার), জীবন বড়ুয়া ও সিরাজুল মোস্তফা (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), শারমিন সিদ্দিকা লিমা (শিক্ষক, কক্সবাজার সিটি কলেজ), মাহবুবুর রহমান (সভাপতি, কক্সবাজার প্রেসক্লাব), গিয়াস উদ্দিন খান (ট্যুরিস্ট পুলিশ), সুজয় পাল (সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত দায়িত্ব জেলা), ফাহিম ফয়সাল (সিভিল সার্জন অফিস, কক্সবাজার), সাকি-এ-কাউসার,সাজ্জাদ হোসাইন (এডভোকেট, কক্সবাজার জেলা জজ আদালত) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীর আলম (আঞ্চলিক টিম লিডার ও সহকারী পরিচালক, কোস্ট কক্সবাজার সেন্টার)। এরপর অতিথিদের পরিচয়পর্ব ও শুভেচ্ছা বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। রেডিও সৈকতের স্টেশন ম্যানেজার (ইনচার্জ) উম্মে হানি জেরিন এক প্রেজেন্টেশনের মাধ্যমে রেডিও সৈকতের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন।অনুষ্ঠানে মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে অতিথিগণ রেডিও সৈকতের ভবিষ্যৎ পথচলা নিয়ে মতামত ও পরামর্শ দেন।ডা. ফাহিম ফয়সাল এর বক্তব্যঃ “রেডিও সৈকতের ‘স্বাস্থ্যকথা’ অনুষ্ঠান শুনে একজন নারী তার রোগ সম্পর্কে সচেতন হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন — এই ঘটনাটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এটি প্রমাণ করে, তথ্যভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। আমি আশা করি, আগামী দিনগুলোতে ‘স্বাস্থ্যকথা’ অনুষ্ঠান আরও ব্যাপকভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করবে।””রেডিও সৈকত যেন তথ্য প্রচারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং যাচাই-বাছাই করে সঠিক তথ্যই জনগণের কাছে তুলে ধরে — এটাই আমাদের প্রত্যাশা। আপনারা যতক্ষণ সমাজের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। রেডিও সৈকতের এই সামাজিক দায়িত্বশীলতা আমাদের আশাবাদী করে তোলে।” জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এর বক্তব্যে এসব কথা উঠে আসে।শারমিন সিদ্দিকা লিমা, জেলা তথ্য অফিসার, সুজয় পাল ও অন্যান্য অতিথিদের সম্মিলিত বক্তব্যে “রেডিও সৈকত শুধু বিনোদন নয়, সামাজিক উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা ও তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই রেডিওর অবদান প্রশংসনীয়। আমরা আশাবাদী, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং রেডিও সৈকত আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করবে।”বিশেষ অতিথি মাহবুবুর রহমান রেডিও সৈকতের এই পথচলায় নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা ও সমাজ উন্নয়নের যে অঙ্গীকার—তা ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি আশরাফ কবির বলেন: “সল্প জনবল ও সীমিত সম্পদ নিয়ে রেডিও সৈকত যে পরিমাণ কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কমিউনিটি রেডিওর অনেক সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে সকল উপজেলায় শ্রোতা ক্লাব গঠন করা সম্ভব হয় না। তবে বর্তমানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, রেডিও সৈকত যদি এই প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারে, তবে তাদের সামনের পথ আরও উজ্জ্বল হবে।”সবশেষে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় শিল্পী শাহীন আবরারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। রেডিও সৈকতের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র একটি উৎসব নয়, বরং সমাজে তথ্য, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্রতি তাদের প্রতিশ্রুতির দৃঢ় বহিঃপ্রকাশ। বক্তাদের মতামত ও পরামর্শ রেডিও সৈকতের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোহরা সড়কের মিড আইল্যান্ডে ১০ লাখ গাছ রোপণ করা হবে

You cannot copy content of this page