১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রামু ৩০ বিজিবি ‘র অভিযান: ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন নারী মাদক পাচারকারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। বর্ডার গার্ড বাংলাদেশ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবাসহ ০৩ জন নারী মাদক পাচারকারীকে আটক করেছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র একটি বিশেষ টহল দল রামু খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে এর তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিচ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীরা হলেন, টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০) ও এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page