২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার, – সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার। আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক দুই জনের কারাদণ্ড জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপির মহানগর নেতা আফতাব গ্রেপ্তার চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। সরকারি অনুমোদন সম্পন্নের আগেই গাছ কাটার অভিযোগ, ফরিদপুর থানার ওসির ব্যাখ্যা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রামু ধেছুয়া পালং ইউনিয়ন ভূমি অফিসে ভুমি সেবা সপ্তাহ পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুর রাজ্জাক।। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রামুর ধেছুয়া পালং ইউনিয়ন ভূমি অফিসে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে শুক্রবার  (১৪জুন) দুপুরে ধেছুয়া পালং ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা ও স্মার্ট নাগরিক সেবা অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলার ধেছুয়া পালং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সলিম উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি বলেন, স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ সহ যাবতীয় সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায়  পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। এজন্য অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি সরকারের পাশাপাশি স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে জনসাধারনের সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু দক্ষিণ মিঠাছডি ইউনয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, ,খুনিয়াপালং ৯ নং ওয়ার্ডের এম ইউ পি সোহেল ও সাবেক এম ইউ পি জসিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, সাংবাদিক সহ শতাধিক সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। সাত দিন ব্যাপি এই ভুমি সেবা সাপ্তাহে প্রায় ৩ শত ৭৫ জন সেবা গ্রহীতা বিনামূল্যে স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক সেবা পেয়েছেন বলে জানান সেবা গ্রহীতারা।এ দিকে সেবা গ্রহীতরা বিনামূল্যে সঠিক সময়ে ভূমি সেবা পেয়ে ধেছুয়া পালং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সলিম উল্লাহ এর ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page