১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রামুতে ভোররাতে পুলিশের অভিযানে ডাকাত দলের দুই সদস্য আটক, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রামু (কক্সবাজার) প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন ৪নং কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।অভিযানকালে পালিয়ে যাওয়া ডাকাতদের ফেলে যাওয়া ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ তালিকাভুক্ত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান (২০), পিতা মৃত শফি আলম, মাতা জান্নাত আরা এবং জসিম উদ্দিন (২২), পিতা বাদশা মিয়া, মাতা হাছিনা আক্তার।তাদের বাড়ি লট উখিয়ার ঘোনা, ৭নং ওয়ার্ড, ৪নং কাউয়ারখোপ ইউনিয়ন, থানা রামু, জেলা কক্সবাজার।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি ধারালো লম্বা কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি ধারালো দা, দুটি লোহার হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল সদৃশ্য কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং একটি চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র।রামু থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page