১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোন বিকল্প নেই।রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য সোলার সিস্টেম চালু করুন।২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে পশুর নদী ও সুন্দরবন বিনাশী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিল,নিরাপদ পানি,বায়ু এবং টেকসই জীবিকার দাবিতে জনসমাবেশে বক্তারা একথা বলেন।শুক্রবার বিকেল ৩টায় জনসমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।প্রধান বক্তা ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওড় রক্ষায় আমরা’র সমন্বয়কারী খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল।এছাড়া বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার,জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, হাছিব সরদার প্রমূখ।জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিবেশের যে ক্ষতি করছে তা ইতিমধ্যে সিইজিআইএস স্টাডি করে বলেছে।রামপাল পাওয়ার প্লান্ট কেবলমাত্র চালু হয়েছে তাই এই অবস্থা,আর যদি পুরোপুরি চালু হয় তাহলে এই অঞ্চলের পানি, মাছ এবং জলজপ্রাণী ধ্বংস হবে।যেসব জলজপ্রাণী বেঁচে থাকবে তারা বিষাক্ত কেমিক্যাল বহন করবে।ফলশ্রুতিতে এগুলো এক জায়গায় থাকবেনা।মানুষের শরীরে এবং খাদ্যশৃংখলায় এর নেতিবাচক প্রভাব পড়বে।সভাপতির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন সুন্দরবনের জীববৈচিত্র এবং পশুর নদীর জলজপ্রাণী রক্ষায় জীবাশ্ম জ্বালানি নির্ভর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে।আমাদের দেশে প্রায় ৫ লাখ ৭৬ হাজার একর খাসজমি আছে যেখানে চাষাবাদ করা হয়না,ঘরবাড়ি্ও নেই।এসব জমির ১০ ভাগও ব্যবহার করা যায় তাতেই ২৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র বসানো যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page