১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

রাবির প্রাচ্যকলা, চিত্রকলা, ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাবি প্রতিনিধি:>>>

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাচ্যকলা, চিত্রকলা, ও ছাপচিত্র বিভাগের এমএফএ ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতকোত্তর শেষ করা প্রত্যেক শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন’র সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রথমদিকে স্মৃতিচারণ করেন ছাপচিত্র ডিসিপ্লিনের বিদায়ী শিক্ষার্থী মিজানুর রহমান, মোশারফ রহমান, তামজীম রহমান নিরব, চিত্রকলা ডিসিপ্লিনের মাসুদ রানা রাসেল এবং প্রাচ্যকলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মুনমুন নাহার। স্মৃতিচারণকালে তারা বিভাগে দীর্ঘদিনের শিক্ষাজীবন নিয়ে আলোচনা ও অনুভূতি ব্যক্ত করেন।শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে বিভাগের শিক্ষকেরা নানা ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষকেরা তাদের বক্তব্যে বলেন, এটি আসলে বিদায় না। মূলত এর মাধ্যমে তোমাদের (শিক্ষার্থীদের) জীবনের আরেকটি নতুন ধাপের সূচনা হল। তোমাদের সামনের সময়গুলো আরও কঠিন। এই কঠিন সময়গুলো ধৈর্য্যের সঙ্গে পেরোতে পারলেই তোমরা সফল হবে। এখান থেকে বেরিয়ে তোমরা অনেক বড় বড় জায়গায় যাবা বলে আমরা প্রত্যাশা করি। তবে সেসকল জায়গায় গিয়ে তোমাদের অধীনস্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবা না। কারণ তোমরা সকল খেটে খাওয়া মানুষের টাকা দিয়েই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছ। তাই সবক্ষেত্রে তোমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবে।অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুস সোবাহান তার বক্তব্যে বলেন, আমরা এতদিন যাবত তোমাদের যে শিক্ষা দিয়ে এসেছি, এখন তোমাদের সময় এসেছে সেগুলো প্রয়োগ করার। আমরা প্রত্যাশা করি তোমরা সেগুলো খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবা। তোমরা আমাদের সন্তানের মতো, আমরা সবসময় চাইব তোমরা আমাদেরকে ছাড়িয়ে যাও, বড় কিছু হও এবং দেশের জন্য ভালোকিছু কর। এসময় তিনি সকল শিক্ষার্থীদের সামনের দিনগুলোর জন্য সফলতা কামনা করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী, সাবেক ডিন অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্ম্মা, অধ্যাপক ড. আবু তাহের, অধ্যাপক ড. গুলনাহার বেগম, সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবীর, ড. নাজনীন আকতার ও সহকারী অধ্যাপক ড. জিল্লুর রহমান প্রমুখ। এসময় সকল বিদায়ী শিক্ষার্থীসহ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিভাগের অধ্যাপক ড. গুলনাহার বেগমের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page