১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যাপক সনৎকুমার সাহার, গ্রন্থের মোড়ক উন্মোচন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রা’বি প্রতিবেদক)

জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। রাবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও গ্রন্থকার বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম।চার অধ্যায়ে বিন্যস্ত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থটির প্রবন্ধসমূহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা ও গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে লেখকের ভাবনা ও পর্যবেক্ষণ সম্পর্কে অভিমতের প্রতিফলন দেখা যায়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, গ্রন্থটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে লেখকের যেসব অনুভূতি ও মতামত প্রকাশ পেয়েছে তা আমাদের মধ্যে চিন্তার সৃষ্টি করে, আবার পথেরও দিশা দেয়; যা আমাদের জন্য সহায়ক হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য এ বইয়ে সম্যক আলোচিত হয়েছে। বর্তমান পরিসরে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও ভবিষ্যত করণীয় নির্ধারণে বইটি কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি লেখককে ধন্যবাদ জানান ও আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক বইটির প্রকাশ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের পড়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।গ্রন্থকার বঙ্গবন্ধু অধ্যাপক তাঁর অনুভূতি সম্পর্কে বলেন, প্রবন্ধগুলি তিনি নির্দিষ্ট কোনো লক্ষ্যে বা উদ্দেশ্যে লেখেননি। তাঁর ভাবনায় যখন যেমন মনে হয়েছে তিনি সেভাবে লিখে গেছেন। যদি এগুলি পাঠকের চিন্তার খোরাক হয় এবং প্রাসঙ্গিক বিষয়ে পথ দেখায় তবে তিনি খুশি হবেন বলে উল্লেখ করেন।
ইনসান আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
s 2211146118@ru.ac.bd

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page