১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাবি’তে অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস ব্যবস্থাপনা বিষয়ে ‘’Training on Office Management’’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ আজ (সোমবার) থেকে শুরু হয়েছে।এদিন সকাল ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম প্রশিক্ষণ উদ্বোধন করেন।প্রশিক্ষণ উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের অধিকতর দক্ষতার সাথে তাদের দাপ্তরিক কার্যনির্বাহে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম বক্তব্য রাখেন। আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান সেখানে শুভেচ্ছা বক্তৃতা করেন।আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।প্রশিক্ষণের চারটি সেশনে যথাক্রমে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান, রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আ ত ম আব্দুল্লাহহেল বাকী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার ও স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আকতার জাহান রিসোর্স পারসন হিসেবে অফিস ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।কর্মশালায় রাবিতে কর্মরত প্রায় ২০০ জন কর্মকর্তা চারটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ১১, ১২ ও ১৭, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইনসান আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page