১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সাথে মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জানুয়ারী) রাজশাহী জেলা পরিষদের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে সকাল ১০.০০ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এর সভাপতিত্বে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো: বাদশা হোসেন, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ০৮টি জেলার ২৬৬টি
কেন্দ্র থেকে আগত সম্মানিত কেন্দ্র সচিবগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো: মুঞ্জুর রহমান খান।পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মো: আরিফুল ইসলাম। সভায় উপস্থিত সকল কেন্দ্রসচিবগণের নিকট ২০২৪ সালের এসএসসি পরীক্ষা প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করা হয় এবং তাঁদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করা
হয়। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো.হুমায়ূন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। এরপর প্রোগ্রামার মো.
সিরাজুল ইসলাম কেন্দ্রসচিবগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্র্থী
সংখ্যা ২,০০,২৪৫ জন। এদের মধ্যে ছাত্র ১,০৩,০৫৮ জন এবং ছাত্রী ৯৭,১৮৭ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ০৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৬টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.অলীউল আলম কেন্দ্র সচিবগণের প্রতি আহবান জানান। তিনি বলেন- কোন কেন্দ্র/কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোন কার্যকলাপের জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে/সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করে দক্ষ মানুষ গড়ে তোলার এবং টেকসই উন্নয়নের স্বপ্ন দেখেন মাননীয় প্রধান মন্ত্রী। আমরাও তাঁর মত স্বপ্ন দেখতে চাই। চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সাথে সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

You cannot copy content of this page