১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজশাহী বোর্ডের নতুন চেয়ারম্যান অলীউল আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ 

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তাকে প্রেষণে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ দিনই নতুন চেয়ারম্যান যোগদান করেছেন বলে জানা গেছে।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. অলীউল আলমকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।রাজশাহী শিক্ষা বোর্ড গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার জানান, সোমবার বিকেলেই চেয়ারম্যান পদে অধ্যাপক ড. মো. অলীউল আলম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ন কবীরসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।যোগদানের পর নতুন চেয়ারম্যান প্রফেসর অলিউল আলম কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ও দারিয়ে এক মিনিট নিরবতা পালন করে জাতির পিতা এবং ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ এ এইচ এম কামারুজ্জমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page