২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহীর বাঘা হতে অর্থ আত্মসাৎকৃত ১৬ লক্ষ টাকাসহ আব্দুল মালেক কে আটক করে র‍্যাব ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

ইং ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং-১০, তারিখঃ ০৬/০২/২০২৪ ইং। ধারা- ৪০৮/৪২০ পেনাল কোড এর এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী মোঃ আব্দুল মালেক (৩৯), পিতা-মোঃ আঃ কাদের বক্স, সাং-পাকুরিয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক ১নং আসামী মোঃ আব্দুল মালেক (৩৯), পিতা-মোঃ আঃ কাদের বক্স, সাং-পাকুরিয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী আত্মসাৎকৃত টাকাসহ ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামস্থ ধৃত আসামীর নিজ বসতবাড়ীতে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই আটককৃত ব্যক্তির বসতবাড়ীতে পৌছে উক্ত আসামীকে গ্রেফতার করে এবং তার বাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষে থাকা বাক্সের ভিতর হতে আত্মসাৎকৃত টাকা মোট ১৬,০০,০০০/-(ষোল লক্ষ টাকা) উদ্ধার করে।

৩। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া ১৪৫ বিবি রোডস্থ মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর কেয়ারটেকার হিসাবে প্রায় ১২ বছর যাবত কর্মরত ছিল। সে প্রতিষ্ঠানটি দেখাশুনা করার পাশাপাশি রাত ০৭.০০ ঘটিকার সময় ম্যানেজার ডিউটি শেষে চলে যাওয়ার সময় সমস্ত হিসাব এবং নগদ টাকা উক্ত আসামীকে বুঝাইয়া দিতো এবং পরের দিন সকাল ১০.০০ ঘটিকার সময় এ্যাডমিন ম্যানেজার অফিসে আসলে তার নিকট বুঝায়ে দিতো। দীর্ঘ ১২ বছর যাবত বিবাদী বিশ্বস্ততার সহিত তাহার দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে। গত ইং ২৯/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকা হতে উক্ত প্রতিষ্ঠানের এ্যাডমিন ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ছুটিতে যাওয়ার পর উক্ত প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাবের সমস্ত টাকা এ্যাডমিন ম্যানেজার এর অনুমতি সাপেক্ষ্যে ক্যাশ হতে বুঝে নিয়ে নিজের কাছে রাখতো। কিন্তু প্রতিষ্ঠানের ভাড়া ও কর্মচারীদের বেতন দিবে বিধায় তার নিকট হতে টাকা বুঝিয়ে নেওয়া হয় নাই। গত ইং ২৯/০১/২০২৪ তারিখের ৬,৪০,৩০৯/-টাকা, গত ইং ৩০/০১/২০২৩ তারিখের ৬,৬৩,৭৫২/-টাকা এবং ৩১/০১/২০২৪ তারিখের ৬,৮৬,৮৫৪/-টাকা সর্বমোট ১৯,৯০,৯১৫/-(উনিশ লক্ষ নব্বই হাজার নয়শত পনেরো) টাকা জমা হয়। ইং ০১/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় প্রতিষ্ঠানের জিএম হেমায়েত হোসেন হিমেল (৪৮) আসামীর নিকট হতে টাকা বুঝায়ে নেওয়ার জন্য তাকে খোঁজাখুজি করলে বিবাদীকে খোঁজে পাওয়া যায় নাই। আসামীর ব্যবহৃত ফোন নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ দেখায়। পরবর্তীতে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় যে, গত ইং ০১/০২/২০২৪ তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকার সময় আসামী একটি ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে উক্ত অর্থ অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করে উক্ত প্রতিষ্ঠান হতে বাহির হয়ে যায়।উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page