৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাজশাহীর মোহনপুরে ছাত্রীদের উত্যাক্ত করার দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী ব্যুরো:

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করার দায়ে প্রধান শিক্ষক সোহরাব আলী খাঁনকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সোহরাব আলী মৌপাড়া (সাহাজিপাড়া) গ্রামের মৃত আমজাদ আলী খাঁনের ছেলে। তিনি এই স্কুলে ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এলাকাবাসীর তথ্যনুসারে, রবিবার সকাল ১০ টায় স্কুলে আসে প্রধান শিক্ষক সোহরাব আলী। স্কুলে প্রবেশের পর ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর কয়েকজন ছাত্রীদের কাছে ডাকেন প্রধান শিক্ষক। এরপর ছাত্রীদের শারীরিক ও মানষিক খোঁজ খবর নেওয়া ছলে তাদের গায়ে (স্পর্শ কাতর জায়গায়) হাত দেন। এতে ছাত্রীরা শিক্ষকের এমন আচরনে প্রতিবাদ করে এবং অবিভাবকদের জানায়। বিষয়টি অবিভাবকরা স্বাভাবিকভাবে না নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে, প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে আন্দোলন শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে সেই আন্দোলন আরও বেগবান হয়। এমন ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ স্কুল প্রাঙ্গনে হাজারও জনতার ভিড়। পরবর্তীতে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিথিলা দাস, উপজেলা শিক্ষা সুপারভাইজার আ: মতিন ও ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হেসেন। ঘটনার পূর্ণবিবরণ শুনে উত্যাক্ত হওয়া ছাত্রীদের জবানবন্দী নেন মিথিলা দাস। ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন তিনি। পরে জনগন ঐ স্কুলের ম্যানেজিং কমিটিকে বিলুপ্ত করার দাবী তোলেন। জনগণের তোপের মুখে জনসাধারণের সেই দাবী মেনে নিয়ে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন এবং প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। পরে ছাত্রীদের সাথে অশালীন আচরনের দায়ে প্রধান শিক্ষক সোহরাব আলীকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, প্রধান শিক্ষক ক্লাশ নেওয়া তো দুরের কথা, তিনি প্রায় দেড় বছর যাবত স্কুলে আসেন না। এই শিক্ষক এর আগেও বহুবার এমন ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাইনি। আজকে কিছু ছাত্রীদের সাথে বাজে কাজ করেছে। এর প্রেক্ষিতে তারা প্রতিবাদ করেছে। আমরা চাই ঐ শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি হোক।
এলাকাবাসির সাথে কথা বললে তারা বলেন, এই প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি ও সাবেক মেম্বার আক্কাস আলী দুইজন মিলে লুটেপুটে খেয়েছে। কেউ প্রতিবাদ করলে বিষয়টিকে দলীয় ইস্যু তৈরি প্রতিবাদকারিদের হেনস্তা করা হয়েছে।
গ্রেফতারের আগে এই প্রধান শিক্ষক জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মৌগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিচয় দিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page