১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহীর চারঘাটে ভারতীয় বিএসএফ এর দফায় দফায় গুলি বর্ষণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতর্কিত গুলিবর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।গতকাল শনিবার মধ্যরাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ রাউন্ড গুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙ্গে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,চারঘাটের ইউসুফপুর বিওপির সীমান্ত পিলার ৭২/২-এর পাশে করারনাশ চর ও হবির বাতান চরের কাছাকাছি জায়গায় বিএসএফ গুলি চালায়।প্রথম দফায় রাত প্রায় ২টা ৩৮ মিনিটে ১২-১৪ রাউন্ড,পরে ২টা ৪৫ মিনিটে আবারও ৬-৮ রাউন্ড ও সর্বশেষ ২টা ৫০ মিনিটে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।তবে কাদের উদ্দেশ্য গুলি চালানো হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি।কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।স্থানীয়রা বলছেন,ইউসুফপুর-সংলগ্ন পদ্মা নদীর হবির বাতান চরের একটা অংশে বাংলাদেশি কৃষক গম,মসুর, সরিষাসহ নানা ফসলের আবাদ করেছেন।আগে বিএসএফ ক্যাম্প অনেকটা দূরে থাকলেও গত ১৫-২০ দিনের মধ্যে তা সরিয়ে একেবারে সীমান্তের জিরো পয়েন্টে এনে স্থাপন করেছে।এতে কৃষকরা চরে চাষাবাদ নিয়েও বিপাকে পড়েছেন।ভয়ে অনেক কৃষক চরেও যেতে পারছেন না।গত ২ অক্টোবর বিএসএফের টহল দল তোফাজ্জল ও মানিক নামে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।এরই মধ্যে ভোররাতে ব্যাপক গুলির শব্দে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।বিজিবির বক্তব্য,রোববার সকালে বিজিবি ও বিএসএফের যৌথ টহল ছিল।এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মাঝরাতে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাওয়া হয়।তবে বিএসএফ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি বলেন,আমরা সবাইকে সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page