১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত বাস আগুনে পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ীতে দুর্বিত্তের ছুড়া পেট্রোল বোমায় পুড়ে ছাই হয়েছে একটি চলন্ত বাস। ঐ বাসের নাম শিমু নুরতাজ। গাড়ির রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ব ১৪-৫৯০১। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ টার দিকে উপজেলার উদপাড়া (বসন্তপুর) এলাকায় এই ঘটনা ঘটে।প্রতিদিনের ন্যয় রবিবার বিকাল ৪.২০ মি: ৩০-৩৫ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্য ছেড়ে যায় বাসটি। এরপর বসন্তপুর মোড়ের কিছু আগে আসতেই দুর্বিত্তরা চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এসময় গাড়ির চালক বাবুর সাথে কথা বললে তিনি জানান, বসন্তপুর মোড়ের কাছাকাছি আসতেই দেখতে পান, সামনে ১০-১৫ জনের একটি দল আগুন হাতে মটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে গাড়িটি পেছনে নেওয়ার চেস্টা করেন। কিন্তু পেছনে আরেকটি গাড়ি থাকার কারনে পেছনে যেতে পারেনি। পরে ঐ দলটি গাড়ির কাছে ছুটে এসে ইট পাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেই এবং পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। প্রাণভয়ে সবাই গাড়ি থেকে যে যেভাবে পেরেছে নেমে গেছে। এতে কারোর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করেন। কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ঘটনাস্থলে উপস্থিত হওয়া সার্কেল এসপি মো: সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে হাজির হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে এনেছে। আপাতত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টি বাসের মালিক সিদ্ধান্ত নিবে। এছাড়াও উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, বিএনপি’র ডাকা হরতালের কর্মসূচী হিসেবে এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।পরে বাস মালিকের ছোট ভাই মো: সোহেল রানার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার পরপর আমি এখানে এসেছি। এসে দেখছি পুরো বাস পুড়ে ছাই হয়ে গেছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের যেহেতু বাস মালিক সমিতি আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page