৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীর আদালতে প্রতারণা মামলায় অধ্যক্ষ কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ 

রাজশাহীর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম কে প্রতারণা মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে দ্বিতীয়বারের মতো আটক করা হয়। এর আগে চলতি বছরের ২৩ মার্চ আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয়। পরে ৮দিন কারাবাস শেষে বাদির সাথে সমন্বয়ের শর্তে জামিন মঞ্জুর করে আদালত। জামিনের এ শর্ত ভঙ্গের কারণে পুনরায় তাকে আবারও আটক করা হয়। আটককৃত অধ্যক্ষ রেজাউল করিম বাউসা পূর্বপাড়া গ্রামের মৃত অয়েজ উদ্দিনের ছেলে।জানা যায়,উপজেলার বাউসা ভেড়ালী পাড়া গ্রামের আবু তালেব প্রামানিকের ছেলে রবিউল হাসান কে চাকরি দেওয়ার নামে অর্থ প্রতারণা করেন এ অধ্যক্ষ। এ ঘটনায় রবিউল হাসান বাদী হয়ে ৬ জনকে সাক্ষী করে রাজশাহীর বাঘা থানার আমলী আদালতে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়, চাকুরী প্রত্যাশী শিক্ষিত বেকার যুবক রবিউল ইসলাম কে কম্পিউটার ল্যাব এ্যাসিট্যান্ট পদে চাকুরী দেওয়ার নামে অর্থ দাবি করে। রবিউলের কাছ থেকে দুই কিস্তিতে ৭ লক্ষ ৫০ হাজার টাকা নেয় অধ্যক্ষ রেজাউল করিম। প্রথমে ১৯/০২/২০১৫ ইং তারিখে নেয় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। এর পর নিয়োগ ও যোগদান পত্র না দিয়ে চাকরি প্রার্থী রবিউল কে দিনের পর দিন ঘুরাতে থকে। পুনরায় নিয়োগ ও যোগদান পত্র দিবে বলে ২১/০৪/২০২০ ইং তারিখে ২ লক্ষ ৭৫ হাজার টাকা নেয় অধ্যক্ষ। চাকুরী পাওয়ার আশায় রবিউল সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন অধ্যক্ষ রেজাউল করিম কে।এদিকে চাকুরী প্রার্থীর আশা পরিনত হয় নিরাশায়। অধ্যক্ষ চাকরি না দিয়ে এ টাকা আত্মসাৎ করেন। চাকরি না পায়ে একবুক হতাশা নিয়ে টাকা চাইতে গেলে রেজাউল অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে রবিউল বাদি হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে কোন ফল না পেয়ে তিনি চলতি বছরের ২ ফেব্রুয়ারী ৬ জন কে সাক্ষী করে রেজাউল করিমের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানা আমলী আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় বাদির সাথে আপোষ না করায় আদালত তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।এ বিষয়ে রবিউল হাসান বলেন, বেকার জীবন বড় কষ্টের। তাই চাকরি পাওয়ার আশায় অধ্যক্ষ রেজাউল করিমের হাতে তুলে দিয়েছিলাম কষ্টার্জিত টাকা। কিন্তুু তিনি আমাকে চাকরি না দিয়ে উল্টো প্রাণ সংশয়ের হুমকি দিয়েছেন। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সঠিক ও ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদী।মুঠোফোনে বাদি পক্ষের আইনজীবী জানান, অধ্যক্ষ রেজাউল করিম ২৩ মার্চ আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয়। পরে ৮ দিন কারাবাস শেষে বাদির সাথে সমন্বয়ের শর্তে জামিন মঞ্জুর করে আদালত। জামিনের এ শর্ত ভঙ্গের কারণে পুনরায় তাকে আবারও আটক করা হয়। আগামীতে আদালতে এ মামলার সাক্ষী শুনানি হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page