৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • সোহেল রানা রাজশাহী:

 

সাংবাদিকদের দায়িত্বশীলতা ও পেশাগত অধিকার নিয়ে আলোচনা, প্রশ্নোত্তরে মিলল বিভিন্ন প্রশ্নের উত্তর
রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব, অধিকার এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হকিম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) গাজিউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হকিম সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইন, বিধি-বিধান ও পেশাগত নীতিমালা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সাংবাদিকদের সুষ্ঠু, দায়িত্বশীল ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার, দায়িত্ব, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আইনগত বিষয়ে প্রশ্ন করেন। অতিথিরা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।কর্মশালায় রাজশাহী জেলা তথ্য অফিসের কর্মকর্তাসহ মহানগরীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page