১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহীতে গমের বাম্পার ফলন,বেড়েছে চাষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর ,রাজশাহী,প্রতিনিধি >>> রবি শস্য হিসেবে ঋতু রাজ বসন্তের বাংলা বঙ্গাব্দের শেষ মাস চৈত্রে গমের ফসল ওঠে। ভাত বাংলাদেশের প্রধান খাদ্য হলেও গমের রুটিও অন্যতম। এই হিসাবে, রুটির প্রধান উপাদান গমেরও গুরুত্ব বেড়েছে। এ কারণে ধান, আলু ও সবজির পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার গমের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে বিস্তীর্ণ মাঠজুড়ে গম কাটা-মাড়াইয়ের কাজ চলছে। কৃষি অফিস বলছে, এবার গত বছরের তুলনায় গমের চাষ বেড়েছে।রাজশাহী কৃষি অফিসের তথ্যমতে, গত বছরের তুলনায় এবার ১ হাজার ২৫ হেক্টর জমিতে বেড়েছে গম চাষ। গত বছর রাজশাহী অঞ্চলে গমের আবাদ হয়েছিল ৯২ হাজার ৮৪২ হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছিল ৩ লাখ ৮৮ হাজার ২৬৮ মেট্রিক টন। এ বছর আবাদ হয়েছে ৯৩ হাজার ৮৬৭ হেক্টর জমিতে। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩৪৮ মেট্রিক টন। সেই বিবেচনায়, এবার গমের আবাদ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ২৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।কৃষি বিভাগ জানায়, তুলনামূলকভাবে খরচ কম এবং জলবায়ু পরিবর্তনের কারণে এখন গমের নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। গম চাষে খরচ কম, এবং অল্প খরচে অধিক লাভবান হওয়ার আশায় কৃষকদের গম চাষে আগ্রহ বেড়েছে। একসময় রাজশাহী অঞ্চলে গম চাষে কৃষকরা আগ্রহ হারালেও, কয়েক বছর ধরে গমের চাষ বৃদ্ধি পেয়েছে।পবা উপজেলার পুকুরিয়া গ্রামের গম চাষি রফিকুল ইসলাম জানান, তিনি উপজেলা কৃষি অফিসের দেওয়া উন্নত জাতের গম বীজ ও সার বিনামূল্যে পেয়েছিলেন। এবার তিনি তিন বিঘা জমিতে গম চাষ করছেন। কাটা-মাড়াই শেষে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ গমের ফলন পাবেন বলে আশা করছেন তিনি।বড়গাছী ইউনিয়নের কৃষক শরিফুল আলম জানান, এ বছর তিনি ৮ বিঘা জমিতে গম চাষ করেছেন। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন। তিন বিঘা জমির গম কাটা-মাড়াই শেষ হয়েছে, যার ফলনে বিঘাপ্রতি সাড়ে ১৫ মণ গম পেয়েছেন তিনি।বাঘার খুঁদিছয়ঘটি গ্রামের শাহজাহান আলী, জামু ও হাবিবুর বলেন, গতবারের তুলনায় এবারের গমের ফলন সন্তোষজনক হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ক্ষেতে সার-কীটনাশকের খরচ কম হয়েছে। তারা বলেন, যে পরিমাণ ফলন হয়েছে, তাতে তারা খুশি।পবা উপজেলার পাকুড়িয়ার এলাকার আরেক গম চাষি জসিম উদ্দিন বলেন, গম চাষে এবারে পাঁচ বিঘা জমিতে প্রায় বিঘাপ্রতি সাড়ে ৮ হাজার টাকা খরচ হয়েছে। তিনি ধারণা করছেন, গমের ফলন ভালো হবে এবং বাজারে গম বিক্রি করে বেশি দাম পাওয়া যাবে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, রবি ফসলের মধ্যে গম লাভজনক আবাদ। কৃষকদের গম চাষে আগ্রহী করতে তালিকাভুক্ত চাষিদের ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং উচ্চফলনশীল উন্নত জাতের গম বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাছাড়া, গম চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায়, গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page