২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়ায় দেশীয় অস্ত্র সহ একজন গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী নিজস্ব প্রতিবেদক,উত্তর চট্টগ্রাম >>> রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন একজন রাজমিস্ত্রী। পরে গণধোলাই দিয়ে ওই ব্যক্তিকে পুলিশে দিয়েছেন স্থানীয় জনসাধারণ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড গীরছ ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত স্থানীয় নুরুল ইসলামের ছেলে জাহেদুল আলম গফুর বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত আবদুল শুক্কুরের ছেলে মো. আবদুল কাদের (২৩) ও তার ভাই মো. ফাহিমকে (২১) গ্রেফতার করে একইদিন জেল হাজতে প্রেরণ করেছেন।মামলার এজহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মূল অভিযুক্ত আবদুল কাদের নিজেকে সমন্বয়ক দাবী করে আসছে। অথচ তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। দেশের পট পরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী দাবী করে বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে দেখা গেছে তাকে। সম্প্রতি নিজেকে সমন্বয়ক দাবী করে থানার এক পুলিশ সদস্যকেও ফোন দিয়ে অনৈতিক আবদারের কল রেকর্ড ফাস হয়েছে। একই দাবী করে গত ১৫-২০ দিন ধরে এলাকায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ঘুরাফেরা করছিলো এবং বিভিন্ন পেশাজীবিদের নানা হুমকি ধমকি দিচ্ছিলো। সর্বশেষ বৃহস্পতিবার ভোর ৮টার দিকে অভিযুক্ত আবদুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রী গফুরের ঘরে লোহার কিরিচ হাতে প্রবেশ করে কুপিয়ে যখম করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিচটি পরিবারের অন্যান্যরা কেড়ে নিয়ে নিলে প্রাণে রক্ষা পান তিনি। পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রী গফুরকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর যখম করে। পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিচ দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে, হাতে এবং গলায় রক্তাক্ত জখম হয়। তাদের সাথে থাকা অন্যান্যরাও ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে লাঠিসোটা দিয়া আঘাত করে জখম সহ প্রানে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া মডেল থানার উপ পরিদর্শক জাকির হোসেন বলেন, “অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দিলে আমরা তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং জেল হাজতে প্রেরণ করি। এই ব্যাপারে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা
পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান
জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ
বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ
কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার
সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

You cannot copy content of this page