২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাঙ্গুনিয়ায় চাঁদার দাবীতে দূর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিউজ ডেস্ক >>> উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদার দাবীতে দূর্বৃত্তদের হামলায় পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহামদ গুরুতর আহত হয়ে থানায় ৫ জনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন, হারুয়ালছড়ির মোঃ রুবেল(৩০), মোঃ বেলাল হোসেন(৩৩), মোঃ সোলাইমান(৩০), মোঃ বাদশা(৩০) ও সারাশিয়ার মোঃ সুমন(২৮)। ৯ সেপ্টেম্বর সোমবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ফকিরটিলা বালুচরে এ ঘটনা ঘটে।অভিযোগের বাদী মোঃ খায়েজ আহামদ(৫১) পিতা- মৃত মোঃ ফয়েজ আহামদ জানান, দূর্বৃত্তরা ঘটনার দিন দুপুর ২ টায় ২ টি সিএনজি যোগে বাদীর ঘরের সামনে এসে অতর্কিতভাবে ঘরে ঢুকিয়া প্রথমে গালিগালাজ ও পরে বেপরোয়াভাবে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। পরে দেশীয় অস্ত্র ও লাটি সোটা নিয়ে ভয় দেখিয়ে সিএনজিতে তোলে মারধর করতে করতে রাজারহাট বাজারের খুরুশিয়া সিএনজি স্টেশনে নামিয়ে আবার মারধর শুরু করে। বাদী খায়েজ দূর্বৃত্তদের আকস্মাৎ হামলায় কোন কারন বুঝে উঠতে পারেনি।খায়েজ আহম্মদ জানান, দূর্বৃত্তরা তাকে অপহরন করে মারধর করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে এবং ঘটনার ব্যাপারে কাউকে কিছু জানালে হত্যার হুমকি দেয়। কৌশলে দূর্বৃত্তদের হাত থেকে পালিয়ে আসার পর সে জিবনের নিরাপত্তা ও দূর্বত্তদের শাস্তি দাবী করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।অভিযোগের ব্যাপারে জানতে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

You cannot copy content of this page