২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম অস্ত্রসহ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> চট্টগ্রামের রাউজান থানার কুখ্যাত ডাকাত,অস্ত্র সন্ত্রাসী এবং ছয় মামলার আসামি জানে আলম (৩৯)’কে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।৯ই মার্চ ২০২৪ রাত ১১.৩০ ঘটিকার সময়,চট্টগ্রাম রাউজান কদলপুরস্থ দক্ষিণ জয়নগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত আসামি জানে আলম (৩৯)চট্টগ্রাম রাউজান উপজেলার ভোমরপাড়া এলাকার -মৃত আজিজুল হক’র ছেলে৷চট্টগ্রাম র‍্যাব -৭ সহকারী পরিচালক (মিডিয়া)নুরুল আবছার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান৷র‌্যাব-৭,চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুরস্থ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গত ০৯ মার্চ ২০২৪ইং আনুমানিক ১১.৪৫ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি জানে আলম (৩৯) কে গ্রেফতার করা হয়৷ পরবর্তীতে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি দেশীয় অস্ত্র ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।৩। গ্রেফতারকৃত আসামি তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি ৷আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র¿ দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি জানে আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ৬টি মামলা তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page