১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাংপানি কলেজ পরিদর্শনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

জৈন্তাপুর উপজেলায় ৪ নং বাংলাবাজার এলাকায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল গর্ভনিং কমিটির দায়িত্বরত সভাপতি আল বশিরুল ইসলাম। ৭ ই জুন বুধবার সকাল ১০ ঘটিকায় তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে আসেন।এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষকমণ্ডলী, গভর্নিং কমিটির সদস্যবৃন্দ তাকে স্বাগত জানান। ১০:১৫ মিনিটে স্কুলের লাইব্রেরি রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় স্কুল ও কলেজ সেকশনে শিক্ষক সংকটের বিষয়টি প্রধান্য দেয়া হয়।তাছাড়া ২০১৮ সাল থেকে চালু হওয়া কলেজ শাখার এমপিও ভুক্তিকরণ বিষয়ে প্রতিবন্ধকতা এবং বিগত কয়েকবছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সন্তোষজনক ফলাফল না হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করা হয়।এছাড়াও আগামী আগষ্টে ১৭ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে চলমান টেস্ট পরীক্ষায় ভূল প্রশ্ন সরবরাহের যেটা নিয়ে সম্প্রতি সময়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। টেষ্ট পরীক্ষায় ভূল প্রশ্ন সরবরাহের বিষয়টি সত্যাতার প্রমান পাওয়া যায়, এবিষয়ে ভবিষ্যতে আরো সচেতন হওয়ার প্রতি শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। অতীতে এই শিক্ষা প্রতিষ্ঠানে গৌরব ফিরিয়ে আনতে শিক্ষক, ম্যানেজিং কমিটির পাশাপাশি এলাকার সচেতন শিক্ষানুরাগী ও প্রাক্তন ছাত্র ছাত্রী দের নিয়ে একযোগে কাজ করার জন্য একটি জবাবদিহিতা মূলক বলয় গড়ার নির্দেশনা প্রদান করেন।তিনি উপস্থিত শিক্ষক, অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বলেন,চলমান কোন সংকট শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং যেকোন ক্ষেত্রে আসাটা স্বাভাবিক কিন্তু এটি থেকে উত্তোরণের পথ সবাইকে সম্মিলিত ভাবে খুঁজে বের করতে হবে।জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি মহোদয়ের সবচেয়ে বড় অবদান। এই প্রতিষ্ঠানের সফলতায় অত্র অঞ্চলের সকল শিশুদের ভবিষ্যৎ জড়ীত।এই প্রতিষ্ঠানের সফতায় শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়তো বিপদগ্রস্ত। তাই সামনের বছরগুলোতে সন্তোষজনক ফলাফল কিভাবে আনা যায় সেইদিক লক্ষ্য রেখে এলাকার সকলে সম্মিলিত ভাবে কাজ করার অনুরোধ জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিজন বিশ্বাস, সহ- অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র দে,সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, গভর্নিং বডি সদস্য জাহিদ মিয়া,মাসুক আহমেদ,খুরশেদ আলম,কাজী জয়নাল আবেদীন,ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক অভিভাবক সদস্য আব্দুল জলিল , অভিভাবক সূনীল দেবনাথ, সহকারী শিক্ষক অলিউর রহমান সরকার, মাওলানা মোস্তফা কামাল, নূরুল ইসলাম, খন্দকার মাহবুব আলম ও মুজিবুর রহমান। এরপর তিনি স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেনী,ল্যাব,গালর্স ফেসিলিটিজ রুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ বিভিন্ন স্হান পরিদর্শন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page