২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

যারা ভোট চুরি করেছিল তারা কোথায়- ব্যারিস্টার খোকন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল(নোয়াখালী)প্রতিনিধি>>> যারা ভোট চুরি করেছিল ভোট কেন্দ্রে, তারা কোথায় এখন? তাদেরকে কেউ দৌড়াইছে?দৌড়ায় নাই।অপরাধ করার কারণে তারা পালিয়েছে।তাদের নেত্রী শেখ হাসিনা।তারে কেউ চলে যেতে বলছিলো?অপরাধ করছিলেন; এই ভয়ে ভিত হয়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।১৬-১১-২৪ শনিবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে জনসভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মাহবুব উদ্দিন খোকন বলেন,বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে।সারাদেশের যুবসমাজের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান।আমরা যুদ্ধ করেছি, কিন্তু ১৬ বছর যাবত স্বাধীনভাবে মিছিল মিটিং করতে পারি নাই।আমরা ভোট দিতে পারি নাই,আওয়ামী লীগ ভোট চুরি করেছে।কেন্দ্র কেন্দ্রে তারা হামলা করছে; মামলা করছে, হত্যা করছে গুম করছে।এই আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের জনসভা ছিল,সেখানে তারা হামলা করেছে।তারা কোথায়? কেউ তারে পালিয়ে যেতে বলছিলো?তাহলে উনি পালিয়েছেন কেন? -কারন উনার ভয় আছে।১৬ বছর ধরে ভোট চুরি করে, করে আসছিলো,অন্যায় করেছিলো,অত্যাচার করেছিলো।তিনি আরো বলেন,আমাদের জোটবদ্ধ থাকতে হবে,ঐক্যের কোনো বিকল্প নাই।ছাত্রদের আন্দোলনের ফলেই যে সরকার পরিবর্তন হয়েছে,তা নয়।১৬ বছর বিএনপি ও তাদের সহযোগী সংগঠন আন্দোলন করেছে।তারেক রহমান আন্দোলন করেছে।বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়ে গেছে,জেল খাটতে খাটতে। সবাইকে সতর্ক থাকতে হবে৷যেকোনো সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে।এর আগে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে নেতা কর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে একত্রিত হয়।চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান,যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন,নোয়াখালী জজ কোর্টের পিপি এ্যাডভোকেট শাহাদাত হোসেন,চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,সদস্য সচিব আহসানুল হক মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া,আনিস আহমেদ হানিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু,ছাত্রনেতা শাহাদাত হোসেন মুরাদ,ইঞ্জিনিয়ার ফারুক হোসেন,রিয়াজ খন্দকার প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page