২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

যশোরে কেশবপর এ বিষধর সাপের কামড়ে বাবলু নামের একজনের মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আতিয়ার রহমান, উপজেলা প্রতিনিধি মনিরামপুর যশোর

যশোরের কেশবপুরে সাপের কামড়ে বাবলু সরদার (৩৫) নামে একজন মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠে কলার মোচা কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত বাবলু সরদার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বকুলতলা বাজারে কলার মোচার চপসহ, ফুচকা, চটপটি ও ঝালমুড়ি বিক্রি করতেন।
এলাকাবাসী জানান, উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠের একটি ঘের পাড়ের কলাগাছ থেকে বাবলু সরদার মোচা কাটছিলেন। এ সময় তার পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। মাঠের পাশের রাস্তায় এসে স্থানীয়দের বিষয়টি বললে তারা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজন সাপের বিষ নামাতে ওঝার কাছে নিয়ে যান। ওঝা দীর্ঘ সময় ঝাঁড়ফুক দিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কেশবপুর হাসপাতালে চিকিৎসা না হওয়ায় খুলনা নেওয়ার পথে তিনি মারা যান।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দীপংকর রায় বলেন, আশংকাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। সাপে কাটার রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় তাকে যশোর বা খুলনায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। শুনেছি অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘শহরের থেকে গ্রাম পর্যায়ের মানুষের সাপে বেশি কামড়ায়। অথচ সাপে কাটার রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম থাকে জেলা হাসপাতালে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যদি অ্যান্টিভেনম রাখা হয়, তাহলে অনেক সাপে কাটা রোগীকে বাঁচানো যেত।’ তিনি আরও বলেন, ‘এখন বর্ষা মৌসুমে গ্রামগঞ্জে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ কারণে উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনম রাখার জোর দাবি জানাচ্ছি।’ এছাড়া তিনি সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।উল্লেখ্য, গত ২৪ জুলাই সাপের কামড়ে কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে স্কুল ছাত্রী মোহনা চক্রবর্তী মিতু (১২) মারা যায়। রাতে দাদির সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপে তাকে দংশন করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page