১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের উদ্যোগে ম্যাথ জিনিয়াস শিক্ষক নিজাম উদ্দীনের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

শিক্ষকদের বলা হয় ‘মানুষ গড়ার কারিগর’। তাদের হাত ধরেই আজ কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়র, কেউ বিজ্ঞানী আবার কেউ তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজে শিক্ষকতা করছেন। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে শিক্ষক জীবনের ২৭টি বছর কেটে গেছে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির ২৭টি বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সংগ্রাম করেছেন। বলছিলাম সেই ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক মো. নিজাম উদ্দীনের কথা।শুক্রবার (১৯ মে) বাদ আসর কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর সাথে এক মতবিনিময় শেষে সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুষ্টিয়া আলাউদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আরিফুল ইসলাম’সহ আরো অনেকে।ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘একজন শিক্ষকের জন্য পরম পাওয়া একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা। আমি শিক্ষার্থীদের আমার সন্তানের মতো দেখেছি। সংবর্ধনা এ ক্ষণে আমি অভিভূত। আমার ছাত্ররা দেশের কল্যাণে নিবেদিত হয়েছে।’ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলে।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।উক্ত অনুষ্ঠানে আরো অনেকের উপস্থিত থাকার কথা থাকলেও জেলার বাহিরে কর্মরত থাকায় তাঁরা উপস্থিত না হতে পেরে দুর থেকে চলমান অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দীনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, মোহিনী মোহন বিদ্যাপীঠের বন্ধু মহলের জাফর উল্লাহ খান (তুষার), প্রকৌশলী বাদশা মামুনুর রশীদ (মামুন), প্রকৌশলী সেলিম, মুসা খান, সিরাজুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৭ ব্যাচের মাসুদ পারভেজ রাসেল, ৯৫ এসএসসি ব্যাচের সাইফুল ইসলাম (বাদশা), লতিফুল খবির কল্লোল, রাজিব আলী, জন খান, শেখ আরিফুজ্জামান, জাহিদুল, নজরুল ইসলাম, রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম। তরিকুল ইসলাম, ৯৫ এসএসসি ব্যাচের অ্যাডভোকেট জাদু, ৯৪ এসএসসি ব্যাচের জিল্লুর রহমান।মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের উদ্যোগে ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দীনের সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ এর বন্ধুমহলের ৯৯ এস এসসি ব্যাচের সামরুজ্জামান (সামুন), ৯৪ এসএসসি ব্যাচের আবু সাঈদ সজল, ৯৪ এসএসসি ব্যাচের ইশতিয়াক সুমন, ৯৪ এসএসসি ব্যাচের এ কে সবুজ, ও ৯৫ এসএসসি ব্যাচের সুফি সাজিদুল ইসলাম ডালিমসহ প্রমুখ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page