১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মোটরসাইকেল না কিনে দেয়ায় স্কুল ছাত্রের আত্তহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ রৌমারী রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুল ছাত্র।মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মাহত্যা,গুগল নিউজ-এ সেবা হট নিউজ এর সর্বশেষ খবর পেতে ফলো করুন।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পালের পরিবারের লোকজন স্নান করার জন্য সকালে বাড়ি থেকে বাহির হয়ে যায়।বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বায়না ধরে।বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে ও বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে বন্ধন।খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে।তার মধ্যে বন্ধ পাল সবার ছোট।সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে।আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো।গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো। দেশবাসীর কাছে অনুরোধ জানাই এভাবে যেন আর কোন বাবা তার সন্তান না হারায়।রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page