১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মোংলায় মহান স্বাধীনতা দিবসে নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উম্মুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা >>> মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোংলা দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এ যুদ্ধজাহাজ পরিদর্শন করছে।মোংলা ছাড়াও খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দুরদুরন্ত থেকে আসা বিভিন্ন দর্শনার্থীরা। এদিন খুলনার খান জাহান আলী সেতু এলাকায় অবস্থিত বিসিজি স্টেশন রুপসায় দর্শনার্থীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অন্য আরো একটি জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page